বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

রাঙামাটি  জেলা পরিষদকে স্বাগত জানিয়ে   কাপ্তাই বিএনপির আনন্দ র‍্যালি ও সমাবেশ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫২ বার পঠিত
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার (দিপু) এবং সদস্যদের মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে  কাপ্তাইয়ে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমদ বলেন, “রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদারকে দায়িত্ব দেওয়ায় আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি, নতুন নেতৃত্বের মাধ্যমে রাঙামাটির পাশাপাশি কাপ্তাইয়ের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।”
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে জেলা পরিষদকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। কাপ্তাইয়ের মানুষের উন্নয়ন ও কল্যাণে জেলা পরিষদের সহযোগিতা আরও বাড়বে—এটাই আমাদের প্রত্যাশা।”
বিশেষ অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ বলেন, “দীপন তালুকদারকে চেয়ারম্যান এবং কাপ্তাইয়ের সন্তান উথোয়াইমং মারমাকে জেলা পরিষদের সদস্য মনোনীত করায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁদের নেতৃত্বে এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য উথোয়াইমং মারমা তাঁর বক্তব্যে কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমাকে জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। দলীয় সিদ্ধান্ত ও নীতিমালা অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব। কাপ্তাইসহ পার্বত্য এলাকার মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষায় আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে চাই।”

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা, সহ সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুদ, কাপ্তাই উপজেলা যুবদলের সভাপতি জাহিদ মেম্বার, কাপ্তাই উপজেলা  সাধারণ সম্পাদক ইব্রাহিম হাবিব ( মিলু,) উপস্থিত ছিলেন. কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিবিএ সভাপতি বেলাল হোসেনসহ এবং কাপ্তাই উপজেলা বি এন পি  যুগ্ন আহবায়ক  আবু বক্কর সিদ্দিক(আবু) উপস্থিত ছিলেন।  বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নারী নেত্রী পারুল ও সালেহাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের একপর্যায়ে কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বক্তারা বলেন, নতুন পরিষদের নেতৃত্বে রাঙামাটি পার্বত্য জেলার উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই তাঁদের প্রত্যাশা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর