রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

মোংলায় উন্নয়নমূলক কাজে চমক দেখানো মোসলেম শেখকে ৫নং ওয়ার্ডের মেম্বার দেখতে চায় জনগণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৩ বার পঠিত
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ

শেখ তাইজুল ইসলাম, মোংলা বাগেরহাট: মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের আস্থা ও নির্ভরযোগ্যতার ঠিকানা হয়ে উঠেছেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মোসলেম শেখ। এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ইতিধ্যেই তিনি সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন।
‎
‎
‎এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এলাকার দুর্ভোগ লাঘবে নানা ধরনের উন্নয়নমূলক ও সেবামূলক কাজ পরিচালনা করে আসছেন শুধু সামাজিক উন্নয়নই নয়, তরুণ ও উদীয়মান সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেটসহ নানা ধরনের খেলার সামগ্রী বিতরণ করেছেন তার এই উদ্যোগ সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
‎
‎
‎চিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে এখন যেন একটাই সুর মোসলেম শেখ তাদের সুখে-দুঃখে পাশে পাই তাই আগামী ইউপি নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে তাকেই চাই।
‎
‎এ বিষয়ে মোঃ মোসলেম শেখ বলেন, আমি কোনো ব্যক্তিস্বার্থ থেকে নয়, বরং মন থেকে এলাকার মানুষের সেবা করি। সাধারণ মানুষের পাশে থাকতে পেরে আমি নিজে অত্যন্ত আনন্দিত ও তৃপ্ত বোধ করি। তবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি ৫নং ওয়ার্ডের সাধারণ মানুষ চায়, তাহলে আমি নির্বাচনে অংশ নেব। এবং তারা যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি আজীবন তাদের অধিকার রক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব।
‎
‎
‎এলাকাবাসীর প্রত্যাশা, মোঃ মোসলেম শেখের মতো মানবিক মানুষের নেতৃত্বে এলাকার দীর্ঘদিনের নানা সমস্যা সমাধান হবে এবং একটি সমৃদ্ধ ওয়ার্ড গড়ে উঠবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর