রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

পূজায় জাতীয় নাগরিক পার্টি ও ছাত্রশক্তির প্রশংসনীয় উদ্যোগ: ভক্তদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২ বার পঠিত
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (NCP) ও জাতীয় ছাত্রশক্তি। উৎসবের আনন্দে যোগ দিয়ে মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে বিশুদ্ধ খাবার পানি বিতরণের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।

​চট্টগ্রামের আকবরশাহ থানা জাতীয় নাগরিক পার্টির (NCP) আহ্বায়ক খাজা মোহাম্মদ সিহাব উদ্দিন এবং আকবরশাহ থানা জাতীয় ছাত্রশক্তির নেতা মো: রাতুল ও মনজু পাটোয়ারী-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়।

​পূজামণ্ডপ পরিদর্শনে আসা হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীদের মাঝে বিশুদ্ধ পানি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। গরমে দর্শনার্থীদের ক্লান্তি দূর করতে ও তাদের সার্বিক সহায়তায় সংগঠনের তরুণ নেতাকর্মীরা দিনভর তৎপর ছিলেন।

​কর্মসূচি চলাকালে আকবরশাহ থানা NCP-এর আহ্বায়ক খাজা মোহাম্মদ সিহাব উদ্দিন বলেন,

​“বাংলাদেশ সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির দেশ। অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন অটুট রাখাই আমাদের মূল লক্ষ্য। শুভাকাঙ্ক্ষী হিসেবে পূজায় আসা মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।”

​আয়োজকরা জোর দিয়ে ব্যক্ত করেন যে, একটি বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে তরুণ সমাজ আজ ঐক্যবদ্ধ। ভবিষ্যতে যেকোনো সার্বজনীন উৎসব ও মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

​সংগঠনের এই মানবিক ও আন্তরিক উদ্যোগ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর