বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হেফজ সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২২ বার পঠিত
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ

গুইমারা প্রতিনিধি: মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হেফজ সমাপনী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) তারাবির নামাজ শেষে মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার আল হুফফাজ ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্বরূপ পাকড়ি ও ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী মাদরাসাতুস সুন্নাহর পরিচালক মাওলানা মুফতি ইসমাঈল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি এবং গুইমারা তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা ইউসুফ।

অনুষ্ঠানে অতিথিরা হেফজ সমাপনী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর