শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জে বাসচাপায় নারীর মর্মান্তিক মৃত্যু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৩ বার পঠিত
আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়। সেই সঙ্গে চালককে আটক করেছে পুলিশ।

নিহত আনোয়ারা বেগম সাটুরিয়া উপজেলার হরগজ বালিরচর গ্রামের মীর হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলড়া এলাকায় ‘নীলাচল’ পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় আনোয়ারা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর