বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে কাঠ জব্দ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮৮ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন এর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারী) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট এলাকা থেকে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান পিএসসি, এর দিকনির্দেশনায় আজ দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন সদর থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আনিসুল হক এর নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট নামক এলাকা থেকে মালিকবিহীন ৬৮ টুকরা (৮৯.১১ঘনফুট) অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।

আটককৃত সেগুন কাঠের আনুমানিক মূল্য এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শত পয়ষট্টি টাকা।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙ্গা এলাকায় অবৈধ মালামাল ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর