ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ৭০টি পরিবারের মাঝে ২০ কেজি করে সিদ্ধ চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে মাটিরাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের পরিবারের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতুর সার্বিক সহযোগিতায় এ চাল বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, তদারকি কর্মকর্তা অরুণ কান্তি পাল, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপকারভোগী ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, বন্যায় কর্মহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্যসংকট লাঘবে উপজেলা প্রশাসনের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।