বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

মাটিরাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২৮ বার পঠিত
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার আয়োজন করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি।

সভায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া, দলীয় কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে মাটিরাঙ্গা উপজেলার চৌধুরী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দলীয় নেতাকর্মীরা সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তারা নির্বাচনী পরিবেশ, ভোটার উপস্থিতি, প্রশাসনের ভূমিকা এবং বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে এবং জনগণের আস্থা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার আদায় ও একটি নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা বক্তব্য দেন এবং নির্বাচনের সময়কার অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন। এসব বিষয় পর্যালোচনা করে ভবিষ্যতের জন্য করণীয় নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, সহ-সভাপতি নাছির আহম্মেদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজলসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর