ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এর উদ্যোগে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণী সম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর এলাকায় মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুমন চাকমা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আইডিএফ প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো: জাকিরুল ইসলাম, ডাক্তার শুক্কুর মাহমুদ, সহকারী কৃষি কর্মকর্তা মিথুন দাশ ও দর্পণ চাকমা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় রসুলপুর এলাকার ২৫জন নারী ও পুরুষ সদস্য কে নিরাপদ প্রাণী সম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি বাঙ্গালী সকলের জন্য এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।