শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত সাত শতাধিক মানুষ মোংলায় প্রধানমন্ত্রীর সফর সম্পন্ন বন্দর-সহ উপকূলের উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা অক্টোবর লায়ন্স সেবা মাসে চট্টগ্রামে পাঁচটি লিও ক্লাবের যৌথ সেবামূলক কর্মসূচি ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজার সৈকতে বেড়াতে এসেছিলেন ৭ বন্ধু, গোসলে নেমে দু’জনের মৃত্যু বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের প্রথম চালান পাঠাচ্ছে রাশিয়া এবার বদর প্রতিরক্ষা চুক্তি সই চার মুসলিমপ্রধান দেশের মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ ফাইনালে উঠতে বাংলাদেশকে যে সমীকরণ মেলাতে হবে ৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত সাত শতাধিক মানুষ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ি জনপদের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ ক্যাম্পে সাত শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন।

সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ক্যাম্পে সার্জারি, চক্ষু, গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।

জোন অধিনায়ক জানান, দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবার সীমাবদ্ধতা বিবেচনায় গুইমারা রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্গম যোগাযোগব্যবস্থা ও আর্থিক সংকটের কারণে অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া কঠিন হয়ে পড়ে। নিজ এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তাঁরা স্বস্তি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর