বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

মাঝপাড়ায় সেকেন্ড ইনিংস ইকো রিসোর্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৪ বার পঠিত
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ

মারিয়া আক্তার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ০৯ নম্বর মধ্যপাড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে বিনামূল্যে দিনব্যাপী এক বৃহৎ ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ‘সেকেন্ড ইনিংস ইকো রিসোর্ট’-এর সম্মানিত মালিক ইসরাক খান এবং তাঁর ছেলে নাফিস ইসরাক খানের বিশেষ উদ্যোগে আজ এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞসহ মোট ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এ সেবা প্রদান করা হয়। চিকিৎসা নিতে আসা স্থানীয় প্রায় ২৫০ জন রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
সাথে দেওয়া হয় ৩ দিনের ঔষধ।

গ্রামাঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার এই চমৎকার সুযোগ সৃষ্টি করায় উদ্যোক্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।

ব্যতিক্রমী ও মানবিক এই উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার এবং মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এলাকাবাসী জানান, সাধারণ ও নিম্নবিত্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান তাঁরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর