বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

মশক নিধন ও হামের টিকা সংকট নিরসনে জনসচেতনতার কোনো বিকল্প নেই -আকবরশাহ থানা জামায়াত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪২ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : অদ্য ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় আকবরশাহ থানা জামায়াতের মাসিক থানা দায়ীত্বশীল বৈঠক থানা আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে এক প্রস্তাবে সারা দেশে হামের বিস্তারে উদ্বেগ প্রকাশ করা হয়।নেতৃবৃন্দ বলেন হামের বিস্তার ও টিকা সংকট নিরসনে সরকারের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখতে হবে।

অপর এক প্রস্তাবে বলা হয় মশার উপদ্রবে এলাকার জনজীবন হুমকির মধ্যে পড়েছে।মশার বিস্তার রোধে প্রতিটি পাড়া ও সমাজে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সে জন্য সিটি কর্পোরেশনের পাশাপাশি সকলকে সচেতন হতে হবে এবং বাড়ি ঘরে আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

ভ্যাকসিনের অভাবে শিশুরা অসুস্থ হয়ে হসপিটালাইজড হচ্ছে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’ (Precaution) নীতি অনুসরণের তাগিদ দেন অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী।

তিনি জনগণকে নিম্নোক্ত বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন:
# ​শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার নিশ্চিত করা।
# ​আক্রান্ত শিশুর সংস্পর্শ থেকে অন্য শিশুদের দূরে রাখা।
# ​পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রাথমিক লক্ষণ দেখামাত্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া

​বৈঠকে স্থানীয় সমস্যাগুলোর একটি প্রায়োগিক সমাধানের উপর জোর দেওয়া হয়। আকবরশাহ থানা জামায়েত নেতৃবৃন্দ মনে করেন, এলাকার শৃঙ্খলা, স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে কেবল রাজনৈতিক পরিচয় নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

​উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন থানা বিএম সম্পাদক আবদুল মোমেন, আব্দুল করিম, মোরশেদ জিয়া উদ্দিন, আফজাল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর