মনপুরা ( ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে র্যালি, মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলার পরিষদ হলরুমে আলোচনা সভা হয়।
এই সময় দুর্যোগের মহড়া প্রদর্শন করে মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব, মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপিত শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা জামায়াতের আমির মাও আমিমুল ইহসান জসিম, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিম সহ অন্যান্যরা।