বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

ভয়েস হান্ট সিজন-৩: চট্টগ্রামে তাল-লয় ও আধুনিক গানের প্রশিক্ষণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৮ বার পঠিত
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ

ঝুলন দত্ত, নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে ‘ভয়েস হান্ট সিজন-৩’-এর গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিযোগীদের তাল, লয় ও আধুনিক গান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আজ চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে আয়োজিত এ গ্রুমিং সেশনের প্রথম পর্বে তাল ও লয় বিষয়ে প্রশিক্ষণ দেন বিশিষ্ট প্যাড বাদক রতন মজুমদার। দ্বিতীয় পর্বে আধুনিক গান বিষয়ে প্রশিক্ষণ দেন ক্লোজআপ তারকা রাশেদ উদ্দীন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও দেশসেরা সফল নারী উদ্যোক্তা নুর আকতার জাহান, সামাজিক সংগঠন প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন এবং মো. শফিকুর রহমান বাবু।

গ্রুমিং সেশনে উপস্থিত ছিলেন ভয়েস হান্ট সিজন-৩-এর আহ্বায়ক মো. শাহজাহান, সদস্যসচিব রুবেল বড়ুয়া, চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি হিল্লোল রায়, সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়াসহ ভয়েস হান্ট সিজন-৩-এর কমিটির সদস্যরা।পুরো গ্রুমিং সেশন পরিচালনা করেন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অসীম চন্দ বাপ্পী।

এর আগে চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে ভয়েস হান্ট সিজন-৩ উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়া শিল্পীদের সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ ও পরিশীলিত করার লক্ষ্যেই এ গ্রুমিং সেশনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানান।

আয়োজকেরা বলেন, প্রতিযোগিতার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও গ্রুমিংয়ের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীদের সংগীতের মৌলিক বিষয়গুলো সম্পর্কে দক্ষ করে তোলাই ভয়েস হান্টের অন্যতম লক্ষ্য।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর