বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

ভয়েস হান্ট সিজন-৩: আধুনিক ও আঞ্চলিক গানে শিল্পীদের গ্রুমিং অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৩ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ

ঝুলন দত্ত, নিজস্ব প্রতিনিধি: পেশাদার যন্ত্রশিল্পীদের সংগঠন চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার আয়োজনে ‘ভয়েস হান্ট সিজন-৩’-এর গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ গ্রুমিং সেশনে আধুনিক ও আঞ্চলিক গান বিষয়ে প্রতিযোগীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
গ্রুমিং সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী মনোজ সরকার, জি বাংলা সারেগামাপা’র শিল্পী শুভ দাশ, টিভি শিল্পী প্রিয়া চক্রবর্তী, নাবিলা ও কেয়া লাহিড়ী।

প্রশিক্ষকরা প্রতিযোগীদের গান পরিবেশনের কৌশল, কণ্ঠের ব্যবহার, তাল-লয়, উচ্চারণ, গায়কির বৈচিত্র্য এবং মঞ্চে পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ ও প্রশিক্ষণ দেন।
এ সময় চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার কর্মকর্তা এবং ‘ভয়েস হান্ট সিজন-৩’-এর আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার আয়োজনে ‘ভয়েস হান্ট সিজন-৩’-এর মূল প্রতিযোগিতা গত ২৬ জুলাই চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে শুরু হয়। প্রতিযোগিতার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীদের গ্রুমিং ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর