বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

বেগম জিয়া জাতির ঐক্যের প্রতীক ছিলেন -আবদুল হান্নান চৌধুরী

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯৮ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার শুরা সদস্য ও আকবরশাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী বলেছেন বেগম খালেদা জিয়া ছিলেন জাতির ঐক্যের প্রতীক।

অদ্য ৩১ ডিসেম্বর বাদ মাগরিব নগরীর কর্নেল হাট জামে মসজিদে আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যুতে আয়োজিত এক শোক সভা ও দোয়া মাহাফিলে তিনি একথা বলে।

তিনি বলেন,বেগম খালেদা জিয়া কখনো কারো প্রতি বিদ্বেষ পোষন করতেননা।তিনি সবাইকে সাথে নিয়ে দেশ গড়ার চেষ্টা করেছিলেন।তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি।তিনি ছিলেন ভারতীয় আধিপত্যবাদেের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর।বিগত ফ্যাসিস্ট সরকার তিলে তিলে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যার দিকে ঠেলে দিয়েছে।

উক্ত শোক সভা ও দোয়া মাহাফিলে আরো বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম,আল আমীন হাসপাতালের পরিচালক মানবিক ডাঃ শাহাদাত হোসেন,জামায়ত নেতা মোঃ রহিম উদদীন,মসজিদ কমিটির সদস্য মোঃ শামসুল আলম প্রমুখ।

সভা শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম জনাব মাওলানা আবু তাহের। তিনি বেগম খালেদা জিয়া,শহীদ ওসমান হাদী এবং শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদীসহ সকলের জন্য এবং দেশের স্থিতিশীলতার জন্য দোয়া করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর