শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে পুলিশের সংবর্ধনা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২১ বার পঠিত
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম: মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামে জন্মগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও শহিদ পরিবারবর্গকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ‘পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মোট ৩৮ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও শহিদ পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীর সদস্যদের আত্মত্যাগ ও সাহসিকতা ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের রক্ত ও ত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।

তিনি আরও বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্য সন্তান। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের পুলিশ সদস্যদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিত পুলিশ বীর মুক্তিযোদ্ধারা তাঁদের বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে পুলিশের অসামান্য সাহসিকতা, আত্মত্যাগ ও দেশমাতৃকার মুক্তিতে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্মৃতিচারণ করেন। তাঁদের বক্তব্যে উপস্থিত অতিথিদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর