বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

বিশ্বকাপ পর্যন্ত সান্তোসেই থাকছেন নেইমার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৬৩ বার পঠিত
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র তার শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গেই চুক্তি নবায়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সী এই তারকা অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকার ব্যাপারে ক্লাবের সঙ্গে একমত হয়েছেন।

চলতি মাসের শেষেই সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। লিওনেল মেসির ইন্টার মায়ামিসহ একাধিক ক্লাবের গুঞ্জন থাকলেও নেইমার সান্তোসকেই প্রাধান্য দিয়েছেন।

গত জানুয়ারিতে সৌদি আরবের আল-হিলাল ছেড়ে সান্তোসে ফেরার পর ৩০ ম্যাচে ১২ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। গত মৌসুমে ক্লাবকে অবনমন থেকে বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি আরও ছয় মাসের জন্য চুক্তি বাড়াবেন, যা তাকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার সুযোগ করে দেবে।

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটলেও নেইমারকে শীঘ্রই হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। গত মৌসুমের শেষ দিকে ব্যথা নিয়েই খেলেছিলেন তিনি। এই অস্ত্রোপচারের কারণে তাকে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে। বর্তমানে তিনি ছুটিতে আছেন এবং জানুয়ারির শেষ দিকে ব্রাজিলে নতুন মৌসুম শুরু হওয়ার আগেই সুস্থ হয়ে ফিরতে চান।

গত দুই বছর জাতীয় দলের বাইরে থাকলেও নেইমারের চোখ এখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। তিনি বলেছেন, ‘জাতীয় দলে ফেরাটা আমার স্বপ্ন। আমার এখনো একটা মিশন বাকি (বিশ্বকাপ), যা হয়তো আমার শেষ সুযোগ। আমি এর জন্য লড়ব।’

তবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নাম দেখে কাউকে দলে নেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা এখন ডিসেম্বরে আছি, আর বিশ্বকাপ জুনে। মে মাসে আমি চূড়ান্ত দল ঠিক করব। নেইমার যদি ভালো খেলে এবং যোগ্য মনে হয়, তবেই সে বিশ্বকাপে খেলবে। আমি কারও কাছে ঋণী নই।’

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ পর্বে হাইতি, মরক্কো ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে। কোচ আনচেলত্তি গ্রুপটিকে বেশ চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন। বিশেষ করে গত বিশ্বকাপে মরক্কোর পারফরম্যান্স এবং স্কটল্যান্ডের বর্তমান ফর্মকে গুরুত্ব দিচ্ছেন তিনি। তবে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই এখন সেলেসাওদের মূল লক্ষ্য।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর