বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮৪ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বাঙ্গাবাড়ি সীমান্তে অনুষ্ঠিত বৈঠকে বিএসএফ বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছে।

পতাকা বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

তিনি জানান, গত বুধবার রাতে বিএসএফ সদস্যরা ২৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ২৮ জন সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় অবস্থান করছে।
বিজিবি সূত্রে জানা গেছে, নোম্যান্সল্যান্ডে অবস্থানরতদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, “কোনো অবস্থাতেই ওই ২৮ জনকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে পুশ-ইনের যেকোনো অপচেষ্টা বিজিবি প্রতিহত করবে।”

তিনি আরও বলেন, বাঙ্গাবাড়ি সীমান্তের কিছু এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সুযোগ থাকায় বিএসএফ সেই পথ ব্যবহার করার চেষ্টা করছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, পুশ-ইনের ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর