ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার উদ্যোগে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিটি বাঙ্গালহালিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাত্রী ছাউনির সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
যাত্রী ছাউনির সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাকের আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, সহ-প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান প্রিন্স, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু কুমার দে, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সুমন খান, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজস্থলী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হুরায়রা, বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্থানীয় গণমাধ্যমকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাঙ্গালহালিয়া কলেজ ও বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং শফিপুর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খল