বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪৮ বার পঠিত
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৬০০ থেকে ৭০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুম আলহাজ্ব শফিকুর রহমানের ছোট ছেলে প্রবাসী হাফেজ খলিলুর রহমান এবং বড় ছেলে মাওলানা ওবায়দুল্লাহর তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, মাওলানা ওবায়দূর রহমান, থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুর রহমান,বিএনপি নেতা নূর মোহাম্মদ, মাওলানা মুহিব্বুল্লাহ, গণ্ডামারা ইউনিয়ন জামায়াতের সভাপতি আলী হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক এলাকাবাসী।

আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর