বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

বহু ত্যাগের বিনিময়ে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি – আমির খসরু মাহমুদ চৌধুরী

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯৭ বার পঠিত
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ বহু ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে বাংলাদেশের মানুষ আবারও ভোটাধিকার ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম–১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ দুপুরে লাভলেইনস্থ নির্বাচনী কার্যালয়ে চট্টগ্রাম–১১ আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
এর আগে সকালে তিনি কাট্টলীতে তাঁর পিতা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন নবী চৌধুরী ও মাতার কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু বলেন,
“আজ বাংলাদেশের জন্য একটি আনন্দের দিন। গত ১৭ বছর ধরে দেশের মানুষ ভয়াবহ ত্যাগ স্বীকার করেছে। অনেকে জীবন দিয়েছেন, অনেকে গুমের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, চাকরি হারিয়েছেন। এই সব ত্যাগের বিনিময়েই আমরা আবার ভোটাধিকার ফিরে পেয়েছি।”

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন এবং একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে।

গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্ব আরোপ করে আমির খসরু বলেন,
“রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সহনশীলতা থাকতে হবে। একে অপরকে সহনশীলতা দেখাতে পারলেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে।”

তিনি আরও বলেন,“প্রত্যেক দলেরই অধিকার রয়েছে তারা কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। এটি সবার সাংবিধানিক অধিকার এবং আমরা তা স্বাগত জানাই। বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটাই—গণতন্ত্র ফিরে পাওয়া। কোন দলের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসেছে, তা জনগণের অজানা নয়।”

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, আলহাজ এম এ আজিজ, অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহিন, অ্যাডভোকেট নেজামুদ্দিন, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার বেলায়েতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর