শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩২ বার পঠিত
আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটার সময় বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সময়ে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বেচাকেনা চলবে।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

তবে ২২ অক্টোবরের পর এ সুবিধা আর থাকবে না। ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা যাবে।

সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও দোকান মালিক সমিতিগুলোকেও প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর