বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

পাহাড়ে আর্তমানবতার পাশে সেনাবাহিনী, চিকিৎসা পেল দুই শতাধিক মানুষ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০৮ বার পঠিত
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকালে উপজেলার তাইন্দং ইউনিয়নের দুর্গম সুধীল রঞ্জন হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ইকরামুল আমিন (এফসিপিএস), মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাদিয়া আফরিন এবং মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী চিকিৎসা প্রদান করেন। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়া স্কুলপড়ুয়া শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খেলনা বিতরণ করা হয়, যা শিশুদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি করে।

মেডিকেল ক্যাম্প চলাকালে পরিদর্শনে আসেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। তিনি উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এসময় তিনি বলেন, “এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও জানান, দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক সেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের (ভারপ্রাপ্ত) জেডএসও মেজর সামিউল হক, ক্যাম্প কমান্ডার মেজর হাসনাইন জালালী, ক্যাপ্টেন ইয়ামীম ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর