বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে বৃত্তি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ -অধ্যক্ষ আবু তালেব বেলাল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮০ বার পঠিত
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ

কামরুল উদ্দিন (সীতাকুণ্ড): ৮মে শুক্রবার আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি সীতাকুণ্ড জোনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তাওহিদুল আলমের সভাপতিত্বে ও মুশফিক ইলাহীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও দৈনিক পূর্বদেশ এর সহযোগী সম্পাদক জনাব আবু তালেব বেলাল।

সীতাকুন্ডের প্রায় ১ হাজার প্রতিযোগীর পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার স্বাক্ষর রাখেন। চূড়ান্তভাবে বৃত্তি প্রাপ্ত ৩৮ জন বিজয়ীর হাতে ক্রেস্ট, সনদ ও প্রাইজভন্ড পুরস্কার তুলে দেয়া হয়।

প্রধান অতিথির জনাব আবু তালেব বেলাল বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশে এবং আনন্দদায়ক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকারি নানা উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর সৃজনশীল এমন কর্মসূচি সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক আজিম উদ্দিন জনি, ইস্ট ডেলটা ইউনিভার্সিটির লেকচারার কাজী আসিফ আশরাফি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সীতাকুণ্ড উপজেলার সভাপতি মাওলানা মুজিব উদ্দিন কাদেরি, মাওলানা আশরাফ হোসাইন, মাওলানা আবদুল খালেক, সীতাকুন্ড জোনের সাবেক প্রধান পরিচালক সাখাওয়াত হোসাইন,আল্লামা ইমাম হাশেমী স্মৃতি বৃত্তির পরিচালক হেলাল উদ্দিন, মাওলানা খোরশেদ আলম, মাওলানা নসিম উদ্দিন, কামরুল উদ্দিন, পারভেজ, ইবনে সিকান্দার,  মুস্তাফিজুর রহমান, মাসুম খান, রায়হান, হাসান, মাহদি, এহসান, সাফোয়ান, সোহান প্রমুখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর