শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নজরুল বর্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে  জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪০ বার পঠিত
আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ

ঝুলন দত্ত, নিজস্ব প্রতিবেদক:নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চট্টগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক ও কিন্ডারগার্টেন এবং মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন শাখায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা ও বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে পাঠান মো. সাইদুজ্জামান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও সাম্যবাদের বাণী তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি তাদের দেশপ্রেমিক ও সংস্কৃতিমনা নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের আয়োজনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর