বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

দোল পূর্ণিমা উপলক্ষে মাটিরাঙ্গায় অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব পরিদর্শন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৫২ বার পঠিত
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: দোল পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব ও লীলা প্রদর্শনী-২০২৬ ইং পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। তারা বিভিন্ন মন্দিরে গিয়ে আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ঘুরে দেখেন।

নেতৃবৃন্দ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করাই বাংলাদেশের ঐতিহ্য। তারা এ ধরনের ধর্মীয় আয়োজন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, কীর্তন ও লীলা প্রদর্শনী ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানগুলো সম্পন্ন হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর