শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেবী দুর্গার বোধনের মাধ্যমে  কাপ্তাইয়ে কাল থেকে শুরু দুর্গাপূজা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২০ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাই উপজেলায় আগামীকাল শুক্রবার দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ বছর উপজেলার  মোট ৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই সঙ্গে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলার ৯টি পূজামণ্ডপে পুলিশ এবং পুরুষ ও নারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে একজন করে ট্যাগ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকেরাও সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। প্রতিটি মন্দির সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনে সবার সহযোগিতা প্রয়োজন।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবি সদস্যরা আজ হতে  সার্বক্ষণিক টহলে থাকবেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল এবং চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের আহমেদ বলেন, পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
কাপ্তাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন বলেন, প্রতিটি পূজামণ্ডপে চারজন পুরুষ ও দুজন নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর বলেন, গত বছর উপজেলায় আটটি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হয়েছিল। এ বছর মণ্ডপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়টিতে।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখার আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশও পূজা উদ্‌যাপন উপলক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করছেন।

যে ৯টি মণ্ডপে পূজা হবে
এ বছর কাপ্তাই উপজেলার পূজামণ্ডপগুলো হলো—রাইখালী বাজারের শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী বাড়ি; চন্দ্রঘোনা মিশন এলাকার শ্রী শ্রী দক্ষিণেশ্বর সিদ্ধেশ্বরী সার্বজনীন কালী মন্দির ও শ্রী শ্রী সার্বজনীন রাধা-কৃষ্ণ মন্দির; কেপিএম কয়লার ডিপু কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরিমন্দির; শিলছড়ির শ্রী শ্রী দুর্গামন্দির রামসীতা সংঘ; লগগেটের শ্রী শ্রী জয়কালী মন্দির; ব্রিকফিল্ডের শ্রী শ্রী সার্বজনীন মাতৃমন্দির; ওয়াগ্গাছড়ার বিজিবি ক্যাম্পসংলগ্ন শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম মন্দির এবং বড়ইছড়ি সদরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির।

২১ অক্টোবর প্রতিমা বিসর্জন: পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা জানান, প্রতিবছরের মতো এবারও বিজয়া দশমীতে আগামী ২১ অক্টোবর কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নৌ র‍্যালির মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

এদিকে শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজের দেওয়া পঞ্জিকাভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন ঘটকে এবং গমন নৌকায়। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ঘটকে আগমনকে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার সঙ্গে এবং নৌকায় গমনকে শস্য-ফসলের সমৃদ্ধি ও পৃথিবীতে শান্তির বার্তার সঙ্গে সম্পৃক্ত করা হয়।

ছবির ক্যাপশন: চন্দ্রঘোনা মিশন এলাকা শ্রী শ্রী সার্বজনীন রাধা-কৃষ্ণ মন্দির এর ছবি। গতকাল তোলা

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর