বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে কাপ্তাই তথ্য অফিসের জরুরি প্রচার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৭ বার পঠিত
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে জরুরি প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) কাপ্তাই উপজেলার বিভিন্ন জনবহুল এলাকা, বাজার, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কে তথ্য অফিসের প্রচার দলের মাধ্যমে এ সড়ক প্রচার পরিচালিত হয়। প্রচারণায় মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে জনগণকে সচেতন করা হয়।

কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন জানান, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই জনগণকে সচেতন করতে উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে এ প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সবাইকে পূর্ণ হাতা জামা পরিধান, মশারি ব্যবহার, মশা প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ এবং জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

প্রচার কার্যক্রমে জনগণের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কাপ্তাই উপজেলা তথ্য অফিস জানায়, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রচার কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর