বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৬ বার পঠিত
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে তামিম ইসলাম (কিশোর) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার শ্রীপুর বাজারসংলগ্ন পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ তামিম ইসলাম জেলার ধর্মপাশা উপজেলার গলুয়া গ্রামের মুজিবুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলা থেকে ‘মা-বাবার দোয়া’ নামের একটি হাউসবোটে প্রায় ৬০ জন পর্যটক টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান। তারা টাঙ্গুয়ার হাওর ও শহীদ সিরাজ লেক (নীলাদ্রি) ঘুরে দেখার পর দুপুরে ট্যাকেরঘাট এলাকা থেকে ফেরার পথে শ্রীপুর বাজারসংলগ্ন পাটলাই নদীতে পৌঁছালে তামিম ইসলাম অসাবধানতাবশত হাউসবোট থেকে পানিতে পড়ে যান।

ঘটনার পরপরই হাউসবোটে থাকা অন্যান্য পর্যটক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “হাউসবোট থেকে পানিতে পড়ে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। তাকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি সংশ্লিষ্টদের নিয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।”

নিখোঁজ কিশোরের সন্ধানে স্থানীয় প্রশাসন ও স্বজনরা উদ্বেগের মধ্যে রয়েছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর