বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

জেলা গোয়েন্দা ও জোরারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ৩ ডাকাত গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭৩ বার পঠিত
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জোরারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম হলেন দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া ২৯টি মামলার আসামি মোঃ নুর নবী প্রকাশ রাসেল (৩৬)।

মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মাওলানা শফিউল আলম নিজামী সড়কের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার চট্টগ্রামের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুর নবী ওরফে রাসেল নোয়াখালীর হাতিয়া উপজেলার পশ্চিম বড়দেইল এলাকার মৃত গিয়াস উদ্দিন পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধে ২৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপর দুই গ্রেফতারকৃত হলেন কুমিল্লার লালমাই উপজেলার লগ্নশ্বর এলাকার কালাম (২৮) এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাচিয়া এলাকার সেলিম (২০)।

অভিযানকালে ডাকাত দলের ব্যবহৃত দুটি পিকআপ গাড়ি ও দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের তাৎক্ষণিক অভিযানের কারণে মহাসড়কে সম্ভাব্য বড় ধরনের ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর