বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে আরেকটি জুলাই বিপ্লব অনিবার্য – অধ্যাপক আহসান উল্লাহ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭৭ বার পঠিত
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আহসান উল্লাহ বলেছেন,সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করে তাহলে আরেকটি জুলাই বিপ্লব অনিবার্য হতে বাধ্য। তিনি অদ্য ১২ মে সন্ধ্যা ৭টায় কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বাইতুল মাল পক্ষ উপলক্ষে সংগঠনের তৃণমূল দায়ীত্বশীলদের এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন।

তিনি বলেন, দীর্ঘ জুলুম নির্যাতনের পর জনগণের স্বতস্ফুর্ত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছে । জাতির আশা আকাংখা ছিল একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।কিন্তু সরকার তার দুই মাসের কর্মকাণ্ডে জাতিকে হতাশ করেছে। তিনি অবিলম্বে গনভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবী জানান।তিনি দ্রব্যমূল্যের উর্ধগতিসহ সারাদেশে সন্ত্রাস চাঁদাবাজি সয়লাবে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি দায়ীত্বশীলদের উদ্দেশ্যে বলেন,জামায়াত আজকে যে পর্যায়ে এসেছে সেটা হলো আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্তের বদলা।সুতরাং কাজের মাধ্যমে আমাদের যোগ্যতা এবং দক্ষতার প্রমান দিতে হবে।জনগনের কল্যাণে সবাইকে কাজ করতে হবে।আমাদের লক্ষ্য মামবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন।

আকবরশাহ থানা জামায়াতের আমীর ও মহানগরী শুরা সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ও এসিস্ট্যান্ট সেক্রেটারী কাজী আফসার উদ্দিন শাহীন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর