মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ে এসএসসি ও সমমানে পাসের হার ৫১.৮৮ শতাংশ আগামীকাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর  রোটারি ক্লাব অব চিটাগাং সিটির বৃক্ষ রোপণ কর্মসূচি সুসম্পন্ন। ‎নিভে গেল হাজারো চুলার আলো: মইজ্জারটেকে এস আলমের চিনিকল বন্ধ, বিপন্ন হাজারো শ্রমিকের স্বপ্ন ‎‎‎বৃষ্টিতেই ডোবা, পটিয়ার হুলাইন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি এখন যাতায়াতের অনুপযোগী ‎ইউরোপের হাইডেলবার্গে যখন বাজেন পটিয়ার ‘পাগলা গফুর’: লোকায়ত সুরের এক বিনির্মাণ রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য নাছের মেম্বারের ছেলে রাসেল নিহত কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত 

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে আকবরশাহ থানা জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৫ বার পঠিত
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আকবরশাহ থানার উদ্যোগে ৫ আগস্ট (বুধবার) নগরীতে এক বিশাল গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ সকাল ১০টায় নগরীর সিটি গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ. কে. খান মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
​আকবরশাহ থানা জামায়াতের আমীর মো. আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মো. শামসুজ্জামান হেলালী।

​প্রধান অতিথির বক্তব্যে মো. শামসুজ্জামান হেলালী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “সকালের আকাশ দেখেই বোঝা যায় পুরো দিনটি কেমন যাবে। বর্তমান সরকার মাত্র পাঁচ মাসেই সব ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সারা দেশে মানুষ আজ গ্যাস ও বিদ্যুতের জন্য হাহাকার করছে, অথচ সংকট নিরসনে সরকারের কোনো কার্যকর ভূমিকা নেই। উল্টো তারা দফায় দফায় গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চেষ্টা চালাচ্ছে।”

​তিনি আরও বলেন, “সরকার গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। অবিলম্বে এই সনদ ও রায় বাস্তবায়ন করতে হবে।” শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যদি দ্রুত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা না হয়, তবে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আবারও দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলা হবে।”

​সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও আল-আমিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ চৌধুরী এবং শ্রমিক নেতা আলতাফ হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর