বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

জুলাই আন্দোলনে লুট হওয়া দুই বিদেশি পিস্তল উদ্ধার, ২ হাজার ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৮ বার পঠিত
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম: জুলাই আন্দোলনের সময় ডবলমুরিং মডেল থানা থেকে লুট হওয়া দুটি বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মো. আলমগীর (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া রেলবিট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিয়ে ব্রিফিং করবেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

পুলিশ জানায়, সিএমপি কমিশনারের নির্দেশনায় একাধিক আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তার আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে লাল স্কচটেপে মোড়ানো কালো পলিথিনের ভেতর থেকে ব্রাজিলে তৈরি টরাস (TAURUS) ব্র্যান্ডের দুটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়। পিস্তল দুটি গত ৫ আগস্ট ২০২৪ সালে ডবলমুরিং থানা ভাঙচুরের সময় লুট হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয় ২ হাজার পিস ইয়াবা।

অভিযান চলাকালে আলমগীরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ে বলে দাবি পুলিশের। আত্মরক্ষার্থে পুলিশ ২৭ রাউন্ড রাবার কার্তুজ নিক্ষেপ করে। এ ঘটনায় আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত এসআই মোবিনুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক ও অন্যান্য অপরাধে মোট ২৪টি মামলা রয়েছে। এ ঘটনায় ডবলমুরিং ও খুলশী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সিএমপি জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, লুট হওয়া অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতা এবং গ্রেপ্তার ব্যক্তির সহযোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর