বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

জিয়ার আদর্শ বাস্তবায়নেই গড়ে উঠবে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ: আসলাম চৌধুরী

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৩ বার পঠিত
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শ, রাষ্ট্রচিন্তা ও কর্মপ্রণালী অনুসরণ এবং বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশকে একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, সর্বক্ষেত্রে মেধাবী, যোগ্য ও সৎ মানুষদের কাজে লাগিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা এবং আত্মনির্ভরশীল জাতি গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রকৌশলই সর্বোত্তম পন্থা।

শনিবার (৩০ মে) বিকেলে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটময় সময়ে জিয়াউর রহমান যে দূরদর্শী নেতৃত্ব ও উন্নয়ন দর্শনের পরিচয় দিয়েছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। কৃষি, শিল্প, শিক্ষা, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে তিনি একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার ভিত্তি স্থাপন করেছিলেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আগামী দিনে সীতাকুণ্ড ও চট্টগ্রাম-৪ আসনকে উন্নয়ন, কর্মসংস্থান এবং নাগরিক সুবিধার ক্ষেত্রে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, “সামনের দিনে সবাইকে সঙ্গে নিয়ে একটি কর্মমুখর, আধুনিক ও উন্নত এলাকা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। পর্যটন, শিল্পায়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, যোগাযোগ ব্যবস্থা এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সীতাকুণ্ডসহ পুরো চট্টগ্রামের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ধৈর্য, ত্যাগ ও সাহসিকতা ইতোমধ্যে পুরো জাতি প্রত্যক্ষ করেছে। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। মহান সৃষ্টিকর্তার ওপর আস্থা রেখে এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই তিনি আমাদের জন্য উত্তম কিছু নির্ধারণ করে রেখেছেন বলেই আমরা আজকের এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছি।”

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ আহমদ সলু, ১০ নম্বর কাট্টলী ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর