নিজস্ব প্রতিনিধি: উত্তর কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ কৃতী ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি পরিচালনা পরিষদের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত ৯ জন মেধাবী শিক্ষার্থীসহ শতাধিক ছাত্রীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে পরিচালনা পরিষদ একটি বিশেষ ঘোষণা প্রদান করে। ঘোষিত সুযোগ-সুবিধাসমূহ নিচে তুলে ধরা হলো:
পরিচালনা কমিটির সদস্য সাহেদ আকবর জানান, “আমাদের লক্ষ্য হলো মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করা এবং উত্তর কাট্টলীর মেয়েদের উচ্চশিক্ষায় এগিয়ে নেওয়া। শিক্ষার মাধ্যমেই সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব, আর মেধাবীদের স্বপ্নপূরণে উত্তর কাট্টলী সিটি কর্পোরেশন কলেজ সবসময় পাশে থাকবে।”