বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

জিপিএইচ ইস্পাত কুমিরা প্লান্টে চক্ষু চিকিৎসাসেবা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯৮ বার পঠিত
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম: প্লান্ট সংলগ্ন প্রতিবেশী ও স্থানীয়দের স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য সামাজিক ক্ষেত্রে দায়িত্ব এবং কর্তব্যের অংশ হিসেবে জিপিএইচ ইস্পাত কুমিরা প্লান্টে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে এই সেবা কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমরা বিশেষ করে মহিলাদের জন্য স্তন ক্যান্সার সচেতনতা, প্রসূতি সেবা এবং খৎনাসহ সার্বিক চিকিৎসা সেবা ও সার্জারিতে সহযোগিতা দিয়ে আসছি।

চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. সৌমেন তালুকদার ও ডা. শুভ চক্রবর্তীর নেতৃত্বে আটজনের একটি মেডিক্যাল টিম দিনব্যাপী এই চিকিৎসা সেবা পরিচালনা করেন। এদিন মোট ৫১২ জন নারী ও পুরুষ রোগীকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে চশমা ও ওষুধ দেওয়া হয়।

উল্লেখ্য, করোনাকালে জিপিএইচ ইস্পাত সম্মুখসারির যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছে। তখন সীতাকুণ্ড ও বৃহত্তর চট্টগ্রামসহ সারাদেশে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর সীতাকুণ্ডের কৃতি এইচএসসি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হবে।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর