বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের শুভসূচনা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি রিজিয়ন আয়োজিত চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুভসূচনা করেছে কাপ্তাই উপজেলা দল। গতকাল ৯ সেপ্টেম্বর রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় টাইব্রেকারে ৪-৩ গোলে নানিয়ারচর উপজেলা দলকে পরাজিত করে কাপ্তাই।

নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে কাপ্তাই ৪-৩ গোলে জয় নিশ্চিত করে। খেলাটি পরিচালনা করেন মো. হাসমত আলী।

খেলা চলাকালে মাঠে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়নের মেজর মো. আশফানুল হক, কাপ্তাই উপজেলা দলের ম্যানেজার ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, দলের কোচ মাহবুব হাসান বাবু, সাবেক ফুটবল খেলোয়াড় মো. জামাল উদ্দিন, জেলা ক্রীড়া সচিব আব্দুল করিম লালু, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন সহ ক্রীড়ামোদী দর্শকরা।

কাপ্তাই উপজেলা দলের এ জয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম দলটিকে অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর