বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৩ বার পঠিত
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সভা করার পর ৪৮ ঘন্টা গাড়ী বন্ধের কর্মসূচী স্থগিত করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স এসোসিয়েশন।

সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সভা করে সংগঠনটির নেতৃবৃন্দ। সভায় মেয়র বলেন, মাত্রই ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এসেছে। আপনাদের দাবী বিবেচনার জন্য সরকারকে সময় দিতে হবে। আমাদের অর্থ ও পরিকল্পনামন্ত্রী মহোদয় আপনাদের দাবীগুলোর বিষয়ে অবগত আছেন। বন্দরের সাথে দেশে অর্থনীতি ও গণমানুষের ভাগ্য জড়িত। অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আপনাদের দাবীগুলো সরকার বিবেচনা করবে। আপনারা গাড়ি বন্ধ রাখার কর্মসূচি থেকে সরে আসুন।

মেয়রের আহবানের প্রেক্ষিতে সভা শেষে সংগঠনের সভাপতি মো. আবু ছালেহ জুয়েল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

উল্লেখ্য, সংগঠনটি সড়ক মহাসড়কে পণ্য পরিবহন খাতের গুরুত্বপূর্ণ মোটরযান প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো-বেড, সেমি লো-বেড, ক্রেন ও হেভি ইকুইপমেন্টের উপর অগ্রিম আয়কর ৫০ হাজার টাকা বৃদ্ধি করায় এবং দীর্ঘ দিন আন্দোলন, সংগ্রাম করার পরও ১১ দফা দাবী আদায় না হওয়ার প্রেক্ষিতে মঙ্গলবার ভোর ০৬ টা থেকে বৃহস্পতিবার ভোর ০৬টা পর্যন্ত লক আউট এর মাধ্যমে ৪৮ ঘন্টা গাড়ী বন্ধের কর্মসূচী ঘোষণা করেছিল।

১১ দফার মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন, প্রাইম মুভার ও ফ্লাটবেড গাড়ির জন্য ওজন ও মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণে সরকারি নীতিমালা প্রণয়ন, আগের রেজিস্ট্রেশন করা প্রাইম মুভার ট্রেইলার বিআরটিএ কর্তৃক একই রেজিস্ট্রেশনের আওতায় আনা ও কনটেইনারবাহী ২০ ফুট গাড়ির নামে ফ্লাটবেড উল্লেখ করা, মামলা ও হয়রানি বন্ধ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ বিভিন্ন করের ওপর ভ্যাট ও ফি প্রত্যাহার করে একক ডকুমেন্টের আওতায় আনা, ভাড়ায় চালিত গাড়ির অগ্রীম আয়কর ১০ হাজার টাকায় নামিয়ে আনা, বিআরটিএ কর্তৃক চালকদের একবারেই পেশাদারি ভারী লাইসেন্স দেওয়া, স্কেল লোড একই নীতিমালার অন্তর্ভুক্ত করা, চট্টগ্রাম বন্দর এলাকায় প্রাইম মুভার ট্রেইলার টার্মিনাল দিতে হবে এবং বন্দরের অভ্যন্তরে পণ্য বোঝাইকৃত গাড়ীর জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা করে অন্যান্য সমস্যা সমূহ দ্রুত সমাধান করতে হবে, বাংলাদেশ শ্রম আইনের সাংঘর্ষিক আইন সমূহ সংস্কার পূর্বক পণ্য পরিবহন সেক্টরের জন্য আলাদা ভাবে শ্রম আইনের বিধি ও নীতি মালা প্রণয়ন করতে হবে এবং সমগ্র বাংলাদেশের সড়ক মহাসড়কে চলাচলরত সকল পণ্যবাহী গাড়ি থেকে মালামাল চুরি, ডাকাতি এবং ড্রাইভার/হেলপারদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাশেম, মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার সম্পাদক হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, বিএনপি নেতা মোহাম্মদ হারুন সহ প্রাইম মুভার এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর