বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২৯ বার পঠিত
আপডেট : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি: দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রামে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ডা. এ কে এম ফজলুল হক তার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় নিজেকে যুক্তরাষ্ট্রের সাবেক নাগরিক হিসেবে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে যাচাই-বাছাইয়ের সময় নাগরিকত্ব ত্যাগের পক্ষে যুক্তরাষ্ট্র সরকারের ইস্যুকৃত কোনো চূড়ান্ত সরকারি নথি বা প্রত্যয়নপত্র তিনি উপস্থাপন করতে পারেননি।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, শুধু হলফনামায় নাগরিকত্ব ত্যাগের তথ্য উল্লেখ করলেই তা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। নির্বাচন আইন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সরকার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ত্যাগের বৈধ ও চূড়ান্ত প্রমাণ দাখিল করা বাধ্যতামূলক। প্রয়োজনীয় নথি অনুপস্থিত থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত থাকা ডা. এ কে এম ফজলুল হক জানান, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করেছেন এবং বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। তিনি বলেন, সোমবার এ বিষয়ে শুনানি রয়েছে এবং সে কারণে তার প্রার্থিতা বহাল রাখার আবেদন জানান। তবে রিটার্নিং কর্মকর্তা স্পষ্ট করেন, আবেদন প্রক্রিয়াধীন থাকাকে নাগরিকত্ব ত্যাগ সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেন, “এই মুহূর্তে প্রার্থীর ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব বহাল রয়েছে। আইন অনুযায়ী বিদেশি নাগরিকত্ব ত্যাগের বৈধ নথি ছাড়া মনোনয়ন বৈধ রাখা সম্ভব নয়। তবে তিনি চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।”

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার চট্টগ্রামে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের দাখিল করা হলফনামা, পাসপোর্ট সংক্রান্ত তথ্য এবং নাগরিকত্ব বিষয়ক নথি বিশেষভাবে পর্যালোচনা করা হয়।

এর আগে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় ডা. এ কে এম ফজলুল হকের বিদেশে অবস্থান, পেশা, আয় ও ঠিকানা সংক্রান্ত তথ্য উল্লেখ থাকলেও নাগরিকত্ব ত্যাগের বিষয়ে সুস্পষ্ট নথি সংযুক্ত না থাকায় বিষয়টি শুরু থেকেই প্রশ্নের মুখে পড়ে।

এদিকে একই আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

জামায়াতের মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক বলেন, “আমার নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমি নাগরিকত্ব ত্যাগের জন্য প্রয়োজনীয় আবেদন করেছি এবং সংশ্লিষ্ট নথি সংগ্রহের প্রক্রিয়াও চলমান। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে আপিল করব এবং ন্যায়বিচার পাব বলে আশা করছি।”

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর