বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে দাঁড়িপাল্লা প্রতীক গ্রহণ করলেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২৯ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ গ্রহণ করেছেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি এই প্রতীক গ্রহণ করেন।

প্রতীক গ্রহণের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও থানা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রতীক গ্রহণ শেষে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়বিচার, সততা ও ইনসাফের প্রতীক। ফটিকছড়ির মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, “ফটিকছড়ি একটি সম্ভাবনাময় জনপদ হলেও দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত।

জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং কর্মসংস্থান উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করবো, ইনশাআল্লাহ।”
অধ্যক্ষ নুরুল আমিন বলেন, এই নির্বাচন ফটিকছড়ির মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি বিশ্বাস করি, ফটিকছড়ির সচেতন ভোটাররা ন্যায় ও সত্যের পক্ষে রায় দিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবেন।”

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনেও নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠেছে। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থী ও দলের নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর