বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

চট্টগ্রামের লালদিঘীতে সন্দেহভাজন দুই যুবক আটক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭০ বার পঠিত
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :  চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এএসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ লালদিঘী এলাকায় অভিযান ডিউটি পালনকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় দুই যুবককে আটক করেন। আটককৃতরা হলেন মোবারক হোসেন আসিফ (২৫) ও মো. তানভীর (২৫)।

পুলিশ জানায়, আটককৃতদের ওই এলাকায় অবস্থানের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। পরবর্তীতে তাদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় কোতোয়ালী থানায় সিএমপিওর ৮৮/১০৩ ধারায় মামলা নং-১৬৬/২০২৬, তারিখ ৩ জুন ২০২৬ রুজু করা হয়েছে। পরে আটক দুই আসামিকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর