বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা, গম ও স্ক্র্যাপ জব্দ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৭ বার পঠিত
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইকৃত খনিজ কয়লা, গম ও স্ক্র্যাপ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ মে রাত ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ দশমিক ৫ টন খনিজ কয়লা, ৩০০ কেজি গম এবং ৩০ কেজি স্ক্র্যাপ উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। এছাড়া চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।
তবে অভিযানের সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে জড়িত চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত আলামত এবং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, দেশের জলসীমা ও নদীপথে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর