বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চোরাইভাবে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৮ বার পঠিত
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬, ২:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চোরাইভাবে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার ১০ মে ২০২৬ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাংঙ্গারচরের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে গত ৯ মে ২০২৬ রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কান্ডারী-০৬ হতে চোরাইভাবে ও.টি আজু শাহ নামক ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারকালে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে, জব্দকৃত জিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি বন্দর কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে একটি কমিটি গঠন করে এ ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে যথাযথ কার্যক্রম গ্রহণ করবে। তিনি আরও বলেন, অবৈধভাবে তেল মজুদ/ চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর