বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

গুইমারায় বাস মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২০৯ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শান্তি পরিবহনের বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় গুইমারা থানাধীন ১নং গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি স্কুল সংলগ্ন চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী শান্তি পরিবহন বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৫৯৮৩) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক কুবেনজয় ত্রিপুরা (২৮), পিতা-কৃপাচার্য ত্রিপুরা, সাং-পঙ্খীমুড়া, ২নং ওয়ার্ড, সিন্দুকছড়ি ইউনিয়ন, থানা-গুইমারা, জেলা-খাগড়াছড়ি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী হলেন ত্রিপুরা (১৯), পিতা-মনোহরি ত্রিপুরা, সাং-ভাইবোনছড়া গুরুতর আহত হন।

আহত ব্যাক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। নিহত কুবেনজয় ত্রিপুরার মরদেহ বর্তমানে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ শান্তি পরিবহন বাস ও ক্ষতিগ্রস্ত কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজি: চট্ট মেট্রো-ল-২০-৫০১৭) উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর