বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

গুইমারায় বসতভিটায় অনধিকার প্রবেশকে কেন্দ্র করে হামলা: একই পরিবারের ৪ জন আহত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০৭ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ

গুইমারা প্রতিনিধি: গুইমারা উপজেলা-র মুসলিমপাড়া এলাকায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মো. আমানুল বাদশা (৩৭) অভিযোগ করেন, তার মালিকানাধীন বসতভিটায় পাশের জমির মালিক মো. সুমন, তার দুই ছেলে মো. নজরুল ও মো. রবিউল এবং স্ত্রী রোশনা বেগমসহ আরও কয়েকজন বহিরাগত জোরপূর্বক প্রবেশ করে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তারা সংঘবদ্ধভাবে হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা লোহার রড, শাবল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে আমানুলের মা এয়ারম বিবি (৬৫)-কে লোহার শাবল দিয়ে মাথায় গুরুতর আঘাত করা হয়। তার গলায় থাকা প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা মিজানুর রহমান (৭০)-কে রড ও গাছের ডাল দিয়ে মারধর করা হয়। এ সময় শ্বশুর আব্দুল মান্নান এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়, ফলে তার একটি হাত ভেঙে যায়।

স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা এলাকা ত্যাগ করে এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহতদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। অন্য আহতরা খাগড়াছড়ির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর