বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হলে সত্য উঠে আসবে জনগণের সামনে: ইকবাল হোসেন।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৭ বার পঠিত
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম : গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে দেশের প্রকৃত চিত্র ও সত্য ঘটনা জনগণের সামনে উঠে আসবে বলে মন্তব্য করেছেন নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।

গতকাল রাতে চট্টগ্রামে কর্মরত ভিডিও জার্নালিস্টদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বর্তমান সময়ে ভিডিও জার্নালিস্টরা অত্যন্ত ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে তারা মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

 

নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভিডিও জার্নালিস্টদের অবদান অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি। সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিসিজেএ সহ সভাপতি সন্জিব দে বাবু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ, ফরিদ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম, নাজিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর