বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

গণভোটের ম্যান্ডেট অমান্য করলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৫ বার পঠিত
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম, ২৬ জুলাই: চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পাসপোর্ট অফিসের সম্মুখ সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ও ডবলমুরিং থানার আমীর ফারুকে আযম, হালিশহর থানার আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, সদরঘাট থানার আমীর মুহাম্মদ আব্দুল গফুর, আকবরশাহ থানার আমীর আব্দুল হান্নান চৌধুরী, চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা আবরার হোসাইন রিয়াদ, শহীদ ইউসুফের স্ত্রী সাজেদা বেগম এবং শহীদ মোহাম্মদ আলমের স্ত্রী নয়ন বেগম।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মনসুরাবাদের এই স্থানটি জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত একটি স্পট, যেখানে বহু মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের শাহাদাতের পাশাপাশি চট্টগ্রামে শহীদ ওয়াসিম, শান্ত ও ফারুক প্রাণ হারান। তিনি অভিযোগ করেন, সে সময় আন্দোলন দমনে ছাত্রলীগকে মাঠে নামানোর আহ্বান জানিয়ে সহিংসতার পরিবেশ সৃষ্টি করা হয়েছিল।

তিনি আরও বলেন, দলীয় মতের ঊর্ধ্বে উঠে জুলাই আন্দোলনের সব শহীদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে। অনেক শহীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়নি উল্লেখ করে তিনি সকল শহীদকে গেজেটভুক্ত করার দাবি জানান।

তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে প্রাণঘাতী গুলি চালিয়েছিল। নিহতদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গুলির চিহ্ন এ অভিযোগের প্রমাণ বহন করে এবং এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন।

নজরুল ইসলাম বলেন, দেশে গণতন্ত্র, সুশাসন ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। তারা দাবি করেন, গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনমত ও সংস্কার উদ্যোগের প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। একই সঙ্গে তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন এবং সংস্কার ও সুশাসনের পথে ফিরে আসার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে যে আন্দোলনের ধারা গড়ে উঠেছে, তার প্রভাব দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও দেখা যাচ্ছে। বক্তারা পুলিশ সংস্কারের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলশি থানা আমীর আলমগীর ভুঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহজাহান এবং ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুজিবুর রহমান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর