বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে — চসিক মেয়র

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৬ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ: চন্দনাইশ ক্লাব আয়োজিত “ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)” এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গাছবাড়ীয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে সরকার দেশের বিভিন্ন পর্যায়ে আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি করছে এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে কাজ করছে।
তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, নতুন প্রজন্মের মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করতে সরকার “নতুন কুঁড়ি” ক্রীড়া কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে দেশজুড়ে তরুণ প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ ক্লাবের প্রধান উপদেষ্টা ও যমুনা টিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান জামশেদুর রহমান চৌধুরী।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর