শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

খালেদা জিয়ার মৃত্যুতে হাতিয়ায় দোয়া অনুষ্ঠিত 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২১৯ বার পঠিত
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ

হাতিয়া(নোয়াখালী):দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াখালীর হাতিয়ায় দোয়া অনুষ্ঠান করেছে উপজেলা যুবদল। এতে প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর সহধর্মিণী সদ্য প্রয়াত খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।

বুধবার(৩১ ডিসেম্বর) বাদ আছর উপজেলা পরিষদ জামে মসজিদে এ আয়োজন করেন হাতিয়া উপজেলা যুবদল।

দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাতিয়া পৌরসভা বিএনপির সহ-সভাপতি মোকাররম বিল্লা শাহাদাত(সহকারী অধ্যাপক), উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াস ও সদস্য সচিব মো.ফাহিম উদ্দিনসহ বিএনপির অঙ্গ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং মুসল্লীয়ানবৃন্দ।

দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মোসলেহ উদ্দিন ও পেশ ইমাম মাওলানা জিয়াউল হক।

উল্লেখ্য, দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ রোগভোগের পর গতকাল ভোরে মৃত্যু বরণ করেন। আজ বাদ জোহর জানাযা শেষে স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে সমাহিত করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর